শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

মেক্সিকোর টিজুয়ানা শহরে বিশ্বকাপের জন্য কঠোর নিরাপত্তায় অনুশীলন করছে ইরান জাতীয় ফুটবল দল। তাদের টিম হোটেলের সামনে একটি পরিত্যক্ত গাড়ির ট্রাঙ্ক থেকে এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে মেক্সিকান পুলিশ।

ইরান দল যে ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে, তার ঠিক কাছেই কালিয়েন্তে স্টেডিয়াম। ইরান দল প্রতিদিন এই মাঠেই প্র্যাকটিস করে। স্টেডিয়ামের ঠিক বিপরীতে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গত বুধবার থেকে একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শুক্রবার (১২ জুন) গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়।

মেক্সিকান পুলিশ এসে গাড়িটি খোলার পর ট্রাঙ্কের ভেতর একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরদেহটি দেখতে পায়। টিজুয়ানা প্রসিকিউটর অফিস ফরাসির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, মরদেহে স্পষ্ট আঘাত এবং সহিংসতার চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্টের জন্য বিশেষ সুরক্ষামূলক স্যুট পরা ফরেনসিক দল এসে গাড়িটি পরীক্ষা করার পর মরদেহটি সরিয়ে নেয়।

মূলত ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান সাম্প্রতিক যুদ্ধের কারণে শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ইরান ফুটবল দল। বাধ্য হয়ে তারা মেক্সিকোর টিজুয়ানায় তাদের বেস ক্যাম্প তৈরি করে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪