বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরানে হামলা থামিয়েছে ইসরায়েল

ইরানে হামলা থামিয়েছে ইসরায়েল

ইরানে হামলা করা থামিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ বুধবার রাত সাড়ে ৩টার পর থেকে এখন পর্যন্ত ইরানে কোনো হামলা ইসরায়েলের বিমান বাহিনী পরিচালনা করেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

তবে ইরানের হামলা থামালেও লেবাননে আইডিএফের সামরিক অভিযান এখনও জারি আছে। বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “ইরানে হামলা থামানো হলেও লেবাননে হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে আমাদের লড়াই এখনও অব্যাহত আছে।”

তবে হামলা বন্ধ করার আগে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযানের স্থায়িত্ব ছিল বুধবার রাত প্রায় সাড়ে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। অভিযান শেষ করে রাত ৩টা ৩০ মিনিটে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমা থেকে অন্তর্হিত হয়।

এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিরেক্টরেটের পক্ষ থেকে এ অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ ক্ষেত্রে সেই সব উৎক্ষেপণ কেন্দ্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেগুলো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য ব্যবহার করা হতো।”

সর্বশেষ অভিযানে ইরানের প্রধান কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রেও বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

আর লেবানন সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, “লেবাননে আমাদের বিমান অভিযানের পাশাপাশি স্থল অভিযানও শুরু হয়েছে। হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি এক্ষেত্রে কোনো পরিবর্তন আসে— তাহলে তা দাপ্তরিকভাবে জানানো হবে।”

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫