বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরানের হামলা

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন। সোমবার (০৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েল বলেছে, বৈঠকটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। এতে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

এদিকে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে।

বিপ্লবী গার্ড সোমবার এক বিবৃতিতে বলেছে, কয়েক মিনিট আগে ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বাহিনীটি বলছে, ইসরায়েল ইরানের তিন অঞ্চলের বেশ কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে এ হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষোপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়।

দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫