রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক একটি দেশে টানা হামলা চালাবে ইরান

‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক একটি দেশে টানা হামলা চালাবে ইরান

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেটিকে খারগ দ্বীপ বলে ইঙ্গিত দিয়েছে আল-জাজিরা।

তবে দ্বীপ দখলের জন্য কোনো পদক্ষেপ নেয়া হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে দুটি আলাদা পোস্টে এই হুঁশিয়ারি দেন। 

গালিবাফ বলেন, ‘ইরানি বাহিনী শত্রুর গতিবিধি নজরদারি করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালাব।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে যাচ্ছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে। তবে তেহরান এটি অস্বীকার করেছে। একই সঙ্গে হোয়াইট হাউস ইরানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন হুমকিও দিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানকে পরাজয় মেনে নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘ইরান যদি বর্তমান বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয় এবং বুঝতে না পারে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং আরও হবে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যে তাদের আগের চেয়ে আরও কঠোরভাবে আঘাত করা হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্র একদিকে শান্তি আলোচনার কথা বললেও অন্যদিকে যুদ্ধের হুমকি বাড়াচ্ছে। এরই মধ্যে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার বিমানবাহিত সেনা মোতায়েন করছে। এর পাশাপাশি দুটি মার্কিন মেরিন ইউনিটও ওই অঞ্চলের পথে রয়েছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২,০০০ সেনা নিয়ে মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের একটি দল মোতায়েনের নির্দেশ পেয়েছে। একই সঙ্গে একটি বড় উভচর আক্রমণ জাহাজে থাকা মেরিন ইউনিট শিগগিরই ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, ইরানের জনগণ মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি সম্পর্কে সচেতন এবং তারা বুঝতে পারছে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে।

তিনি জানান, খারগ আইল্যান্ডের দিকে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। অনেকেই মনে করছেন, পার্লামেন্ট স্পিকারের হুমকি আসলে সংযুক্ত আরব আমিরাতের দিকেই ইঙ্গিত করে দেয়া হয়েছে। কিছু বিশ্লেষকের মতে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় উৎসাহ দিতে পারে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫