বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

টিকে থাকার লড়াইয়ে কেয়ার স্টারমার: ব্রিটিশ রাজনীতিতে একগুচ্ছ নতুন সংস্কার পরিকল্পনা

টিকে থাকার লড়াইয়ে কেয়ার স্টারমার: ব্রিটিশ রাজনীতিতে একগুচ্ছ নতুন সংস্কার পরিকল্পনা

স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং নিজের অবস্থান সুসংহত করতে একগুচ্ছ উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। গত ১৩ মে ঘোষিত এই পরিকল্পনায় আগামী এক বছরের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা এবং অভিবাসন খাতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ ও দলের অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জনের মুখে নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতেই স্টারমার এই কঠোর ও সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

​একই দিনে হাউস অফ লর্ডসে দেওয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারের এই নতুন আইন প্রণয়নের রূপরেখা তুলে ধরেন। রাজকীয় ভাষণে মোট ৩৭টি বিলের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে বেশ কিছু বিল ইতিমধ্যে পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। এই আইনগুলোর মূল লক্ষ্য হলো ব্রিটেনের অর্থনীতিকে গতিশীল করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি দ্রুত কার্যকর করা এবং ব্রিটিশ স্টিল জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তগুলো এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি ছোট ব্যবসাগুলোকে বড় কোম্পানির বকেয়া জটিলতা থেকে সুরক্ষা দিতে জরিমানার বিধান রাখা হয়েছে।

জনস্বার্থ সংশ্লিষ্ট আবাসন ও পরিবহন খাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন ফ্ল্যাটে লিজহোল্ড পদ্ধতি বিলুপ্তি, গ্রাউন্ড রেন্ট সীমিত করা এবং গৃহ নির্যাতনের শিকারদের জন্য নিরাপদ সামাজিক আবাসনের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। পরিবহণ খাতে যাত্রী অধিকার রক্ষা এবং একটি জাতীয় ট্যাক্সি ডেটাবেজ তৈরির পাশাপাশি বিমানবন্দরের সম্প্রসারণ ও নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, জ্বালানি খাতে নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তা বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মুনাফার ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

​সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে অপরাধ দমন এবং অভিবাসন সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে। সরকার একটি নতুন জাতীয় পুলিশ বাহিনী গঠন এবং গুরুতর অপরাধ তদন্তে বিশেষ ইউনিট তৈরির পরিকল্পনা করছে। তবে আদালতে 'জুরি ট্রায়াল' সীমিত করার প্রস্তাবটি আইনি মহলে বিতর্কের জন্ম দিতে পারে। অভিবাসন খাতে স্থায়ী বসবাসের (ILR) ক্ষেত্রে কঠোরতা অবলম্বন এবং শরণার্থী মর্যাদা বাতিল প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। এই কঠোর অবস্থান মূলত রক্ষণশীল ভোটারদের তুষ্ট করার এবং এসাইলাম আবেদন নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা নিরসনের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

​স্বাস্থ্যসেবা খাতে এনএইচএস (NHS)-কে আধুনিকায়ন করার লক্ষে ডিজিটাল সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে রোগীরা এনএইচএস অ্যাপের মাধ্যমেই তাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য রেকর্ড দেখার সুযোগ পাবেন। সামগ্রিকভাবে, এই ৩৭টি বিলের বাস্তবায়ন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় অগ্নিপরীক্ষা। একদিকে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে জনজীবন সহজ করার প্রতিশ্রুতি, অন্যদিকে অভিবাসন ও বিচার ব্যবস্থায় কঠোরতা—সব মিলিয়ে স্টারমার সরকার ব্রিটিশ রাজনীতিতে এক নতুন মেরুকরণের পথে হাঁটছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫